সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শ্রীকৃষ্ণের বিভিন্ন উদযাপন

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশজুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ দিনটি উপলক্ষে গতকাল শনিবার আলোচনাসভা, শোভাযাত্রা, পূজা অর্চনা, প্রার্থনা, গীতা পাঠসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালের কণ্ঠের অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর—চট্টগ্রাম : সকালে আন্দরকিল্লা এলাকায় অনুষ্ঠান শেষে শোভাযাত্রা শুরু হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।খুলনা : জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক রতন কুমার মিত্রের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌর শহরের কালীমন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালীমন্দিরে গিয়ে শেষ হয়।নীলফামারী : সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।শ্রীশ্রী কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র প্রমুখ।নওগাঁ : জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য দেন সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী ও ইসকনের অধ্যক্ষ ব্রজরাজ কৃষ্ণদাস ব্রহ্মচারী।ফরিদপুর : ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় করের পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য দেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক ‌‌(রাজস্ব) রামানন্দ পাল, ‌অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিন্টু বিশ্বাস প্রমুখ।নারায়ণগঞ্জ : জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাসের তত্ত্বাবধানে বের হয় শোভাযাত্রাটি।এ ছাড়া বরগুনা, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, নাটোরের বাগাতিপাড়া, সিলেটের বিশ্বনাথসহ বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মতিথি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন করা হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com