সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রতিদ্বন্দ্বিতায় নারী প্রার্থী ডাকসু নির্বাচন

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
১৫ জুলাই ২০২৪ ছাত্র-ছাত্রীদের শান্তিপূর্ণ কোটা আন্দোলনে সেদিন হামলা চালায় ছাত্রলীগ। সেদিন দুপুরের পর থেকে ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়ে একটি মেয়ের ছবি, মুখে রক্তের ধারায় চেহারা চেনাই যাচ্ছিল না। সেই নারী শিক্ষার্থীর নাম সানজিদা আহমেদ তন্বী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থী।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হচ্ছেন। কেন্দ্রীয় সংসদে লড়বেন। এবারের ডাকসু নির্বাচনে তন্বীর মতো আরো একঝাঁক নারী শিক্ষার্থী প্রার্থী হচ্ছেন।কেন্দ্রীয় সংসদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা স্বতন্ত্র প্যানেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শামসুন্নাহার হল থেকে কেন্দ্রীয় সংসদে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন ইসরাত জাহান ইমু। তিনি বলেন, ‘একজন নির্বাচিত প্রতিনিধি হয়ে প্রশাসনকে দায়িত্ব পালন করতে বাধ্য করব।’বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভিপি পদে লড়বেন বাবলি আক্তার মনা। তিনি বলেন, ‘হলে যাতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বিস্তার হতে না পারে সে বিষয়টা দেখব।’এ ছাড়া কেন্দ্রীয় সংসদে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহফুজা নওয়ার নওরিন, দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুর্মি চাকমা, ছাত্রদল নেত্রী চেমন ফারিয়া ও নিশি আক্তার লড়বেন বলে জানিয়েছেন।

রোকেয়া হল সংসদে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ওহী, ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী সিনথিয়া মেহরিন সকাল, মোছাম্মৎ আছিয়া আক্তার রেমিজা, শামসুন্নাহার হল সংসদে স্মৃতি আফরোজ সুমি, সাহিত্য সম্পাদক পদে ইসরাত জাহান সুমনা, রাহানুমা আহমেদ নিরেট, মল্লিকা উমা, ইসরাত জাহান গয়না, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদে সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে সায়লা আক্তার লুবনা, তাহমিনা তামান্না, কবি সুফিয়া কামাল হল সংসদে জিএস পদে রুকু খাতুন, নাজফিয়া সুলতানা সরদার, শিমু আক্তার, রওনক জাহান, ছাত্রদল নেত্রী তাসনিয়া জান্নাত চৌধুরী নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com