গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গত ১৭ বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ না কেউ কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতপরিচয়ে কেউ যদি ভিন্ন ধর্মাবলম্বীদের নির্যাতন বা হয়রানি করে, তাহলে তাঁর বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, সর্বাত্মক আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো ভয় নয়, আমরা আপনাদের পাশে আছি।’চৌদ্দগ্রাম উপজেলাকে একটি সম্প্রীতির মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।সভায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডা. তাহের।সভায় ভিন্ন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বক্তব্য দেন শ্রী দীপংকর চক্রবর্তী, শ্যামল সুর, রায় মোহন সূত্রধর, বলরাম কর্মকার, বসু দেবনাথ, লিটন দত্ত, অরূপ ভৌমিক, আকাশ কর্মকার ও শংকর দাস। বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন ভোবন মাস্টার।এ ছাড়া বক্তব্য দেন স্বপন ঘোষ, সঞ্জীব দাস, নারায়ণ চন্দ্র দাস, বিমল চন্দ্র দাস, কমলেশ মণ্ডল, অধ্যাপক বাবু হারাধন দে এবং উপজেলার বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির নেতারা।