সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ট্রাকের ধাক্কায় নিহত ২

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মহাসড়কে মোটর সাইকেল চালিয়ে তারা কক্সবাজার থেকে রাঙামাটি যাচ্ছিল। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রাকিব (২১) ও মো. জিহাদ (২০)। তাদের বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও সদর ইউনিয়নে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এরা হলেন- চালক আমির উদ্দিন (২৪) ও তার সহকারী জয়নাল আবেদীন (২০)। এদের মধ্যে আমিরের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে এবং জয়নালের বাড়ি সাতকানিয়া উপজেলায়।হাইওয়ে পুলিশ জানায়, রাকিব, জিহাদসহ ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। লোহাগাড়ায় রাকিব-জিহাদের মোটর সাইকেলের সঙ্গে কক্সবাজারমুখী মাছবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটর সাইকেল থেকে দু’জন ছিটকে রাস্তায় পড়ার পর একই ট্রাক আবার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com