সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সিলেটে রিসোর্টে হামলায় মামলা, ছাত্রদল নেতাসহ আসামি ৩০৬

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে
sylhet
sylhet

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ছাত্রদল নেতাসহ ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এসএমপির মোগলাবাজার থানায় দণ্ডবিধির ১৪৪, ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৪৩৬, ৩৭৯, ৩৪ ধারায় এই মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়। এ ছাড়া ছাত্রদলের কর্মী আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com