গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়া গ্রামে বৃহস্পতিবার মুরগির খামারে পেতে রাখা ফাঁদে তারে বিদ্যুতায়িত হয়ে আনন্দ কুমার (১৪) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আনন্দ কুমার ওই গ্রামের কাজল কুমারের ছেলে এবং স্থানীয় লেংগা বাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
এদিকে বাঁশখালী উপজেলা সদরের বাহার উল্লাহ পাড়ায় বিল্ডিংয়ে টাইলস বসানোর কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মোহাম্মদ শাহেদ (১৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ৯টায় এই মৃত্যুর ঘটনা ঘটে।