সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৯তম জন্মদিন আজ শুক্রবার। প্রগতিশীল তরুণ এই কবি ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নিবারণ ভট্টাচার্য। মা সুনীতি দেবী।
এ বছর কবির জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মসূচির মধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবিতা প্রতিযোগিতা ও আলোচনাসভা। কবি সুকান্ত ভট্টাচার্য ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান।