মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চলতি মাসেই পাকিস্তান থেকে মন্ত্রী দুই জন আসছেন

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
আগামী ২১ আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসবেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। এর দুই দিন পর ২৩ আগস্ট দুই দিনের সফরে আসবেন দেশটির উপপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, পাকিস্তানের উপপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সফর আগে থেকেই ঠিক করা ছিল।কিন্তু দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সফর গত বুধবার ঠিক করা হয়। ওই দিন পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়, জাম কামাল খান ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত ঢাকা সফর করবেন।ইসহাক দার ও জাম কামাল খানের সফর সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আনুষ্ঠানিক বৈঠক ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্পর্ক ও সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে।

 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com