মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পুলিশের সামনে অস্ত্র বের করলেই গুলির নির্দেশ

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরে অভিযানের সময় পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে তাৎক্ষণিকভাবে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।গত মঙ্গলবার রাতে সিএমপির ওয়্যারলেসে দেওয়া এক মৌখিক বার্তায় সিএমপি কমিশনার এ নির্দেশ দেন। এর আগে চট্টগ্রামের বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা আহত হন। ওই ঘটনার পরপরই কমিশনার এ নির্দেশনা দেন বলে পুলিশের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।ওয়্যারলেস বার্তায় পুলিশ কমিশনার বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল, ওই অস্ত্র-গোলাবারুদের প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি, প্যাট্রল পার্টি, ডিবির টিমগুলো ও সব ফোর্স অস্ত্র ক্যারি করবে। আগ্নেয়াস্ত্র ছাড়া, আই রিপিট আগ্নেয়াস্ত্র এবং লাইভ অ্যামুনিশন ছাড়া কোনো প্যাট্রল পার্টি, মোবাইল পার্টি, টহল পার্টি, চেকপোস্ট পার্টি, ডিবির পার্টি তাদের ডিউটিতে বের হবে না। অবশ্যই ২০২৪ সালের ৫ আগস্টের আগের অস্ত্রের প্রাধিকার অনুযায়ী লাইভ অ্যামুনিশনসহ তাদের বের হতে হবে। প্রাধিকার অনুযায়ী অস্ত্র, গোলাবারুদ ও স্যুট পরে তারপর ডিউটিতে যাবে।তিনি আরো বলেন, ‘শুধু রাবার বুলেট দিয়ে আমাদের কাজ হচ্ছে না। আই রিপিট, শুধু রবার বুলেট দিয়ে আমাদের কাজ হচ্ছে না। বন্দরে (বন্দর থানা) আমার একজন সাব-ইন্সপেক্টর গুরুতর আহত হয়েছেন। আরেক দিন আরো বড় দুর্ঘটনা ঘটবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com