সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রীর আত্মহত্যা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল থেকে মোছা. শরিফা ইয়াসমিন সৌমা নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরের দিকে ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া শিক্ষার্থী খুলনার খালিশপুর গ্রামের মো. তায়েদুর রহমানের মেয়ে।

তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, দুপুর দেড়টার দিকে কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষে শরীরে ইনজেকশন প্রয়োগের মাধ্যমে আত্মহত্যা করেন সৌমা। এর আগে ৪-৫ পৃষ্ঠার একটি চিঠি লিখে যায় সে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।এ সময় ঘটনাস্থল থেকে ইনজেকশন ও সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, সৌমা দীর্ঘদিন ধরে পড়াশোনা ও ব্যক্তিগত জীবন নিয়ে মানসিক চাপে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এ চাপ থেকেই তিনি আত্মহত্যা করেছেন।মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান এ বিষয়ে গণমাধ্যমে কোনো তথ্য দিতে রাজি নন। তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনো তথ্য দেওয়া যাবে না। বুধবার (১৩ আগস্ট) কলেজে এলে মৃত্যুর তথ্য জানানো হবে।ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, চিঠিতে সৌমা মানসিক চাপ ও নানা কষ্টের কথা লিখেছেন। তার পরিবার মরদেহ নিতে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com