সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের জয়

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
ভারতকে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক সালিশ আদালত (পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন-পিসিএ)।আদালত আরো বলেছেন, চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনাও (জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ বা এ জাতীয় স্থাপনা) সিন্ধু নদ কিংবা সিন্ধুর সঙ্গে সম্পর্কিত কোনো নদ-নদীতে স্থাপন করা যাবে না।চলতি বছরের ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক নিহত হয়। পরে পাকিস্তানি কাশ্মীরভিত্তিক জঙ্গিগোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়।পেহেলগামে হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে ভারত। ফলে পাকিস্তানের তিন নদী সিন্ধু, চেনাব ও ঝিলামের পানিপ্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন।ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার পর আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা করে পাকিস্তান। ৮ আগস্ট  সেই মামলার রায় দিয়েছেন আদালত।গত সোমবার এই রায়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান।রায়ে বলা হয়, ‘সিন্ধু পানিবণ্টন চুক্তির মূল শর্ত হলো সিন্ধু অববাহিকার পশ্চিমাঞ্চলীয় তিন নদী, যেগুলো পাকিস্তানের ভূখণ্ডে পড়েছে, সেগুলোতে পানির প্রবাহ বাধামুক্ত রাখবে ভারত। পিসিএ ভারতকে চুক্তির মূল শর্তে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। ভারত যদি সিন্ধু নদের ওপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করতে চায়, তাহলে অবশ্যই চুক্তির শর্ত মেনে এবং চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সেটি নির্মাণ করতে হবে।

সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীগুলোর প্রবাহ পাকিস্তানের কৃষি, শহর ও জ্বালানি ব্যবস্থার মূল। এই মুহূর্তে পাকিস্তানের জন্য এই পানির কোনো বিকল্প নেই। পাকিস্তানের সেচব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহত্তম। এর প্রায় সম্পূর্ণভাবে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর নিশ্চিত প্রবাহের ওপর নির্ভর করে। সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন, আনাদোলু

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com