মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

১৫ আগস্ট ঘিরে পুলিশের নিরাপত্তা জোরদার

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ জেলা গোপালগঞ্জসহ সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনো ধরনের সভা-সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে কি না তা গোয়েন্দারা নজরে রাখছেন।

অন্যদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিস্থলের জন্য থাকবে আলাদা নিরাপত্তাব্যবস্থা। সেখানে কাউকে রাজনৈতিক বক্তব্য ও সমাবেশ করার সুযোগ দেওয়া হবে না বলে জানা গেছে।সূত্র জানায়, একসময় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিস্থলে প্রতিদিন লোকজনের সমাগম থাকলেও গত বছর গণ-অভ্যুত্থানের পর তা কমে গেছে। বর্তমানে দলে দলে লোকজনকে সমাধিস্থলে জিয়ারত করতে দেখা যায় না বলে এক পুলিশ কর্মকর্তা জানান। তবে মাঝেমধ্যে দু-একজন জিয়ারত করতে আসেন। গোপালগঞ্জ ও গোপালগঞ্জের বাইরের লোকজনকেও আসতে দেখা যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৫ আগস্টকে কেন্দ্র করে সেখানে (সমাধিস্থল) কোনো প্রোগ্রাম হবে এমন কোনো খবর আমাদের জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনো আবেদন করেনি থানায়।কার্যক্রম নিষিদ্ধ দল হিসেবে বক্তব্য রাখা বা সমাবেশ করার কোনো সুযোগ নেই।’ গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, ‘কোটালীপাড়া এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করলে তা মোকাবেলা করা হবে।’আর ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘আমরা সব সময় সতর্ক থাকি। নির্দিষ্ট কোনো দিন ধরে নিরাপত্তার বিষয় নয়। যদি নির্দিষ্ট কোনো দিনে কেউ কোনো পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে, তখন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com