সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নির্বাচনকে যারা ভয় পায় তারা ষড়যন্ত্রের অংশ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে
আব্দুস সালাম
আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম শনিবার রাজধানীর পল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং জিয়া শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির আগে বললেন, দেশ এবং দেশের বাইরে যে ষড়যন্ত্র হচ্ছে সেসব রুখতে নির্বাচিত সরকার দরকার। যারা নির্বাচনকে ভয় পায় তারা নিশ্চয়ই এসব ষড়যন্ত্রের অংশ।

আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরাই ক্ষমতায় বসিয়েছি, যেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারে সেজন্য। সব সংস্কার করার সময় এই সরকারের নেই।

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন। বিএনপি জাতীয় সরকার গঠন করবে।

তিনি বলেন, জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে। তাই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com