মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ড. ইউনূস মালয়েশিয়া যাচ্ছেন আজ, গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার মালয়েশিয়া যাচ্ছেন। এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সফরের মূল লক্ষ্য অভিবাসনসংক্রান্ত আলোচনা, আর দ্বিতীয় গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ।শফিকুল আলম জানান, মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির জন্য অন্যতম প্রধান গন্তব্য।আমরা চাই, মালয়েশিয়া যেন বাংলাদেশের সর্বোচ্চসংখ্যক জনশক্তি গ্রহণ করে। এ বিষয়সহ আরো কিছু বিষয়ে আলোচনা হবে এবং এর ভিত্তিতে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে। সফরে মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা একটি ব্যাবসায়িক সম্মেলনে যোগ দেবেন।

সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানাবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। ১২ আগস্ট দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ের বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। সম্ভাব্য চুক্তির মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সহযোগিতা, এফবিসিসিআই ও এমসিসিআইয়ের মধ্যে ব্যাবসায়িক কাউন্সিল গঠন, বিএমসিসিআই ও এমআইএমওএসের মধ্যে সহযোগিতা, বাংলাদেশ ও মালয়েশিয়ার কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমঝোতা। এ ছাড়া হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা ও কূটনীতিক প্রশিক্ষণ বিষয়ে তিনটি নোট বিনিময় হতে পারে।

প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুেফ সিদ্দিকী, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুনসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com