মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বর্তমান ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

হালনাগাদ কার্যক্রম শেষে ২০২৫ সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে  ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাঁদের জন্ম তাঁদের ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন যুক্ত হচ্ছেন ভোটার তালিকায়। পাশাপাশি বিদ্যমান তালিকা থেকে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে খসড়া তালিকা অনুযায়ী, এখন (৩০ জুন পর্যন্ত) দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।

২০০৮ সালে প্রথমবারের মতো তৈরি হওয়া ছবিসহ ভোটার তালিকায় পুরুষের চেয়ে নারী  ভোটারের সংখ্যা বেশি ছিল।সেবার মোট ভোটার ছিলেন আট কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন। এর মধ্যে নারী ছিলেন চার কোটি ১২ লাখ ৩৬ হাজার ১৪৯ জন এবং পুরুষ ছিলেন তিন কোটি ৯৮ লাখ ২২ হাজার ৫৪৯ জন। গতকাল রবিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ এবারের খসড়া ভোটার তালিকার তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। হালনাগাদ কার্যক্রমের তথ্য একটি সম্পূরক তালিকায় সংশ্লিষ্ট সব উপজেলা/থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে।খসড়া তালিকা নিয়ে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা আগামী ১২ দিনের মধ্যে জানাতে হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com