শনিবার (৯ আগস্ট) হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের ব্যাপারে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে, কিভাবে এটা বাস্তবায়ন করা যায়, সে কর্মপরিকল্পনা ও রূপরেখা করতে মিটিং চলমান থাকবে।’
এর আগে গতকাল শুক্রবার (৮ আগস্ট) শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।








