সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে
নওগাঁর সাপাহারে মাদরাসা ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে সা’আদ (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পিছলডাঙ্গা গ্রামের মদিনাতুল উলুম শিশু সদন কওমি মাদরাসা।জানা গেছে, সা’আদ রাতে পড়ালেখা শেষে সহপাঠীদের সঙ্গে মাদরাসা মাটির মেঝেতে ঘুমিয়ে পড়েছিল। গভীর রাতে হঠাৎ মাটির ফাটল থেকে একটি বিষধর সাপ বের হয়ে তার গলায় ছোবল দেয়।ছোবলের পর সা’আদ চিৎকার করলে অন্যান্য শিক্ষার্থীরা ছুটে এসে ঘরে সাপটিকে দেখতে পায় এবং সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়।পরে সা’আদকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে সে মারা যায়।মৃত সা’আদ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইসলামপুর গঞ্জের মো. সারাফত আলীর ছেলে। সে মাত্র কয়েক দিন আগে ওই মাদ্রাসায় মক্তব বিভাগে ভর্তি হয়েছিল বলে জানিয়েছেন মাদরাসা ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মাওলানা আব্দুর রাকিব।

স্থানীয়রা জানান, মাদরাসা ঘরগুলো পাকা হলেও মেঝেগুলো এখনো কাঁচা ও মাটির তৈরি। মেঝেতে ফাটল ও গর্ত থাকায় সেগুলোতে সাপের বাসা গড়ে ওঠার আশঙ্কা রয়েছে।

এমন দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে মাদরাসার প্রতিটি ঘরের মেঝে দ্রুত পাকা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com