মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শেষে তাকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই খালেক মিয়া। তিনি জানান, সংবিধানের ১৩তম সংশোধনী বাতিল মামলার রায়সহ বেআইনি রায় প্রদান বিষয়ে খায়রুল হকের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হয় গত ২৪ জুলাই সকালে, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে। ওই দিনই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় কিশোর আব্দুল কাইয়ূম আহাদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহ।

মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম। গত বছরের ২৭ আগস্ট শাহবাগ থানায় তিনি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com