সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি পালিত হলো। ঠিক এক বছর আগে এই দিনটিতে জাতির ওপর গভীরভাবে গেড়ে বসা স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে এই অভ্যুত্থান হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে। অনন্য ও ঐতিহাসিক রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে আমরা বছর পার করলাম। অথচ গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত সহস্রাধিক মানুষের জীবনে নেমে এসেছে স্থায়ী দুর্দশা ও শারীরিক প্রতিবন্ধকতা।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর জানিয়েছেন যে তহবিলে অর্থ কম থাকায় নতুন যুক্ত হওয়া শহীদ পরিবার ও আহতদের সম্পূর্ণ সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।এখন প্রশ্ন হচ্ছে, যে জুলাইযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা দেড় দশকের স্বৈরশাসনমুক্ত হলাম, তাঁদের জীবন ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা কি রাষ্ট্রের দায়িত্ব না? আমরা মনে করি, তাঁদের পুনর্বাসন ও আজীবন দেখভাল করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।

একই সঙ্গে আহতদের পুনর্বাসন এবং তাঁদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে একটি বিশেষ কমিশন গঠন করা যেতে পারে। এই আহত জুলাইযোদ্ধাদের যেন ভুলে না যাওয়া হয়, বরং তাঁদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হোক, যা তাঁদের জীবনকে আবার স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে সহায়তা করবে। একটি ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া জনগণের রক্ত ও ত্যাগ কোনোভাবেই অবমূল্যায়ন করা চলবে না।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com