৫ আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা রয়েছে।
গত বুধবার বিকেলে লন্ডনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান এবং ডা. জোবায়দা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।








