সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে
Dhaka metro rail
Dhaka metro rail

যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। তবে এখন পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এমআরটি লাইন-৬ এর বেশ কয়েকজন দায়িত্বশীল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

কর্তৃপক্ষ জানায়, দুপুর ১টা ৩৯ মিনিট থেকে অটোমেটিক ট্রেন সুপারভিশন (এটিএস) কাজ না করার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ২টা ৫ মিনিটে লুপ লাইনে পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু পুরো রুটে এখনও ট্রেন চলাচল শুরু হয়নি।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় স্টেশনে যাত্রীর চাপ বেশি পড়ে। এছাড়াও শনিবার ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল। অধিক যাত্রীর চাপে সকালের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকার কারণে সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com