বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ অনুযায়ী চুরি একটি দণ্ডনীয় অপরাধ। এই আইনের ৩৭৮ ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে এবং ৩৭৯ ধারায় চুরির জন্য শাস্তির বিধান নির্ধারণ করা হয়েছে।
কেউ যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানা থাকা কোনো সম্পত্তি সেই ব্যক্তির অনুমতি বা জ্ঞাতসারে ছাড়াই, অসৎ উদ্দেশ্যে নিজে বা অন্য কারও লাভের জন্য সরিয়ে নেয়, তবে সেটি “চুরি” হিসেবে গণ্য হবে।
যে ব্যক্তি চুরির অপরাধে দোষী সাব্যস্ত হবে, তাকে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা, অথবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে।
কেউ যদি অন্যের ঘরে ঢুকে মোবাইল চুরি করে নেয়, সেটি হবে ধারা ৩৭৮ অনুযায়ী চুরি এবং তার শাস্তি হবে ধারা ৩৭৯ অনুযায়ী।