সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভারতীয় দূতাবাস ঘেরাওয়ে জাগপার মিশিলে পুলিশের বাধা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
রাজধানীর বাড্ডায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে এই কর্মসূচি দেয় দলটি। এরপর সেখানেই রাস্তা আটকে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। আজ বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত গুলশান-বাড্ডা লিংক রোড আটকে বিক্ষোভ-সমাবেশ করেন তারা।
উল্লেখ্য, সমাবেশে দলটির নেতারা বক্তব্য রাখার পর কর্মসূচি স্থগিত করেন। তবে দ্রুত ভারতীয় দূতাবাস শেখ হাসিনাকে দেশে ফেরতের ব্যবস্থা না নিলে পুলিশি বাধা উতরে ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দেন।
এর আগে, সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে রওনা করে।
পরে সড়ক আটকে বিক্ষোভ করায় রামপুরা থেকে কুড়িল অভিমুখী সড়ক এবং গুলশান ও হাতিরঝিল থেকে বিমানবন্দর অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে পুলিশের অনুরোধে সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com