সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জাতীয় ঐক্য লাগবেই

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

দেশের রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে। সেই ভিন্ন মত নিরসনে আমাদের মধ্যে আলোচনা হবে। কিন্তু জাতীয় ইস্যুতে, গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, প্রয়োজন, প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি, ধর্ম, দর্শন, মত যার যার। রাষ্ট্র আমাদের সবার।’

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় শোভাযাত্রার আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই শোভাযাত্রায় ঢাকাসহ আশপাশের জেলার নেতাকর্মীরাও যোগ দেন। ফলে শোভাযাত্রাটি ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত লোকজনে ভরে ওঠে।পরে শোভাযাত্রাটি পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, মৎস্য ভবন মোড় ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সড়ক হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এদিন ঢাকা ছাড়াও সব বিভাগীয় শহরে একযোগে বিজয় মিছিল করে বিএনপি। ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যাত্রায় বর্তমানে আমরা ইতিহাসের যে সন্ধিক্ষণ পার করছি, তাতে পৌঁছাতে জনগণকে দেড় দশকের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ের ওই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মীকে হারিয়েছি, অনেক সন্তান-স্বজনের বুকের তাজা রক্ত দেখতে হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, শাহজাদা মিয়া, লুত্ফুজ্জামান বাবর, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।সেনাবাহিনীকে ধন্যবাদ জানান ফখরুল : এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে সহযোগিতা করায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সহযোগিতায় আমরা বিজয় অর্জন করতে পেরেছি।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ৩১ দফা। সেই ৩১ দফা বাস্তবায়িত হতে চলেছে সংস্কারের মধ্য দিয়ে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন আজ আমরা সেই শপথ গ্রহণ করি—আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশের।’তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমরা রক্ষা করেছিলাম; আজ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব। সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদার একটি রাষ্ট্র আমরা তৈরি করব। বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াব।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com