‘হাররার ট্র্যাজেডি’তে শহীদ
৬৩ হিজরির জিলহজ মাসে ইয়াজিদের বাহিনী আবদুল্লাহ ইবনে যুবাইর (রা.)-এর বিরুদ্ধে মদিনায় আক্রমণ চালায়। ইতিহাসে তা ‘হাররার ট্র্যাজেডি’ নামে পরিচিত। হজরত আবদুল্লাহ ইবনে হানযালা (রা.) মদিনাবাসীদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। সেই যুদ্ধে অসংখ্য মানুষ শহীদ হন। তাঁর নিজ সন্তানদের মধ্যে আবদুর রহমান, হারিস, হাকাম, আসিমসহ সাতজন শহীদ হন, এই দৃশ্য তিনি নিজ চোখে দেখেন। পরে তিনিও যুদ্ধে অবতীর্ণ হয়ে পিতার মতো শাহাদাত বরণ করেন। ঘটনাটি ঘটে ৬৩ হিজরির জিলহজ মাসের ২৭ তারিখে।
(সূত্র : আত-ত্বাবাকাতুল কুবরা : ৫/৪৯-৫০, ক্র. ৬৪৩; তাহজিবুল কামাল : ১৪/৪৩৭)