সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নৌকা থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় নৌকা থেকে পড়ে পানিতে ডুবে নাবিল (১৫) নামের এক কিশোর মারা গেছে। সে উপজেলার কাইচান পাঠকপাড়ার সৌদি আরবপ্রবাসী উসমান মিয়ার ছেলে এবং স্থানীয় আশরাফুল উলুম রহমানিয়া কওমি মাদরাসার ছাত্র। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। থানা সূত্রে জানা যায়, নাবিল ঘটনার সময় অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে  মাদরাসার পাশের একটি মাছের খামারে নৌকা চালাতে যায়।এক পর্যায়ে সে নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com