পশ্চিমবঙ্গজুড়ে যখন বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা হেনস্তা হচ্ছেন, তখন সরব হয়ে এ কথা বলেছেন অমর্ত্য সেন। তিনি বলেন, ‘হেনস্তার শিকার সে বাঙালি হন, পাঞ্জাবি হন, মাড়োয়ারি হন; আমাদের আপত্তি করার কারণ থাকবে।’ অমর্ত্য সেন বলেন, ‘আমাদের সব মানুষকে সম্মান দেওয়া উচিত। ভারতীয় নাগরিকদের অধিকার রয়েছে দেশের সর্বত্র শান্তিপূর্ণভাবে বসবাস করার, যেটা আমাদের সংবিধানে অধিকার দেওয়া আছে।সংবিধানে আরো বলা আছে, একজন ভারতীয় নাগরিকের গোটা দেশের ওপরই সেই অধিকার আছে। আঞ্চলিক অধিকারের কথা কোথাও বলা নেই।’ সূত্র : টেলিগ্রাফ








