কক্সবাজার সদর উপজেলার লিংকরোড এলাকায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মেজবাহ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার শেখ আমান উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি কক্সবাজার বিসিক শিল্প নগরীতে কাঠের কারখানাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’








