কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদীতে গোসল করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে দুই শিশু। গতকাল বুধবার দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো সাইফা (১০) ও মায়মুনা (৯)। সাইফা করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে এবং মায়মুনা একই এলাকার ইকলাস মিয়ার মেয়ে।দুজনই দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সাইফা চতুর্থ শ্রেণিতে এবং মায়মুনা তৃতীয় শ্রেণিতে পড়ত। স্থানীয়রা জানায়, দুপুরে সাইফা ও মায়মুনা বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে তারা নদীতে গোসল করতে নামে এবং নিখোঁজ হয়।








