সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জুলাই আন্দোলন সম্পর্কে শিক্ষার্থীদের ধারনা নিতে হবে , জানতে হবে ময়মনসিংহ জেলা প্রশাসক

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার জুলাই আন্দোলন কেন্দ্রিক ‘বুদ্ধিবৃত্তিক প্যানেল ডিসকাশন’ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। জুলাই আন্দোলনকে ঘিরে দেশের নবীন প্রজন্ম কি ভাবছে, ভবিষ্যতের বাংলাদেশ গঠনে তারা কিভাবে অবদান রাখতে পারে, এ বিষয় সমূহকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা স্কাউটের নবীন প্রতিনিধি এবং স্কুল শিক্ষার্থীগণ মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। সভায় শিক্ষার্থীগণ দেশের শিক্ষাব্যবস্থায় মুখস্তবিদ্যার যে ধারা প্রচলিত রয়েছে, তার পাশাপাশি স্কিলকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ব্যাপারে উল্লেখ করেন। শিক্ষা জীবনেই ছাত্র-ছাত্রীদের আইটি, কৃষির মতো বিভিন্নক্ষেত্রে স্কিল বৃদ্ধির ব্যবস্থা করা গেলে দেশ যেমন নতুন উদ্যোক্তা পাবে, তেমনি বেকার সঙ্কট কাটিয়ে উঠতেও তা সহায়ক হবে। নবীন স্কাউট সদস্য এবং শিক্ষার্থীরা তাদের আলোচনায় ছাত্রদের মানবিক ও নৈতিক মূল্যবোধ তৈরি, দক্ষ শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ব্যাপারে গুরুত্বারোপ করেন।ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম সভাপতির বক্তব্যে বলেন, জুলাই আন্দোলন সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা এবং তাদের মতামত গ্রহণের উদ্দেশ্যে প্ল্যাটফর্ম হিসেবে এই প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনে দেশের সামগ্রিক পরিম-লে দৃশ্যমান পরিবর্তন হয়েছে। বাংলাদেশের ইতিহাসের পট পরিক্রমায় রাজনৈতিক ও শাসনতান্ত্রিক পরিবর্তন সম্পর্কে সভাপতি আলোচনা করেন। ছাত্রদের দেশের ইতিহাস সম্পর্কে পড়াশোনা করতে এবং জানতে বলেন। যেকোনো বিপ্লবের সাথে জনগণের সমর্থন না থাকলে সে বিপ্লব সফল হয় না। জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে দেশের জনগণ একাত্ম হয়েছিলো বলেই এই আন্দোলন সফলতা লাভ করে। জুলাই আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বেহাত হয়ে যেতে পারে, যদি এই আন্দোলনের স্পিরিটকে হৃদয়ে ধারণ করা না যায়।প্যানেল ভিত্তিক ডিসকাশনে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, জুলাই আন্দোলনে শহীদ সাগরের পিতা, শিক্ষক, স্কাউট সদস্য ও স্কুলশিক্ষার্থী এবং জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com