সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪: পুরস্কার পাচ্ছেন ১০ গুণীজন

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
Bangla acadami
Bangla acadami

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর জন্য ১০ জন কবি, লেখক ও গবেষককে মনোনীত করা হয়েছে। ২৩ জানুয়ারি বাংলা একাডেমির নির্বাহী পরিষদ পুরস্কার অনুমোদন করার পর মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্ত গুণীজনরা হলেন:

  • কবিতা: মাসুদ খান
  • কথাসাহিত্য: সেলিম মোরশেদ
  • নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
  • প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
  • শিশুসাহিত্য: ফারুক নওয়াজ
  • অনুবাদ: জি এইচ হাবীব
  • গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
  • বিজ্ঞান: রেজাউর রহমান
  • মুক্তিযুদ্ধ: মোহাম্মদ হাননান
  • ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ

আগামী ২০২৫ সালের অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন।

বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রস্তাবক কমিটির সুপারিশ এবং পুরস্কার কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রাপ্তরা সাহিত্য ও গবেষণায় তাদের অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি পেয়েছেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেশের সাহিত্য অঙ্গনে অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। এই পুরস্কার বিজয়ীরা তাদের কৃতিত্বে জাতিকে গর্বিত করেছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com