গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে বাসের চালক রফিকুল সিকদার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার (২৯ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বরইতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পটুয়াখালী জেলার দশমনিয়া উপজেলার বেতাগী গ্ৰামের মানিক সিকদারের ছেলে।