সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে
বিএনপি নজরুল ইসলাম খান
বিএনপি নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে খেলাফত মজলিসের সঙ্গে মতবিনিময় সভা শেষে বললেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনও অবশিষ্ট আছে। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা হয়েছে।

নজরুল ইসলাম খান আর যোগ করেন, সংস্কার করতে এই বছরের বেশি সময় লাগার কথা নয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া জরুরি।

তিনি বলেন, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। রাজনীতিতে যার সঙ্গে যার মতের মিল হবে, তারা একসঙ্গে কাজ করতে পারে। এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আমরা ঐক্যবদ্ধ আছি। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুক্ত ছিলো, তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করবো।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচনের দাবি অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন হয়। এখনও তো অগ্রাহ্য হয়নি। এ ছাড়া সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে আমরা আমাদের মতামত দেবো।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com