ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদ নির্বাচনের তফসিল আজ মঙ্গলবার বিকেল ৪টায় ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।বার্তায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সালের তফসিল মঙ্গলবার বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে ঘোষণা করা হবে।’এর আগে গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনী সব অংশীজন নিয়ে এক মতবিনিময়সভা হয়।সেই সভায় ২৯ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানানো হয়।