সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজ যত প্রভাবশালীই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। গতকাল সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।চাঁদাবাজির বিরুদ্ধে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে কী হচ্ছে, আপনারা বড় করে রিপোর্ট দিচ্ছেন না? গুলশানে চাঁদাবাজদের আমরা ছাড় দিইনি। গুলশানে চাঁদাবাজদের ধরছি না? কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে  না—সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।কেউ কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি তো বললাম, কাউকে ছাড় দেওয়া হবে না। যত পরিচয়ই দেওয়া হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ক্যারিয়ার ধরা পড়ছে, গডফাদার ধরা পড়ছে না।কোনো কোনো সংস্থার কাছ থেকে সহযোগিতা পাচ্ছি না। সংস্থার নাম এখন বলতে চাচ্ছি না।’এ সময় উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী আগষ্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে। তিনি বলেন, আগষ্ট থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগ পর্যন্ত।সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি-ওসি বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এসব পদে সবসময় পোস্টিং হচ্ছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com