সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ডিম ভোনা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

উপকরণ

১. ৪টে ডিম

২. ১টা পেঁয়াজ

৩. ১ চা চামচ আদা রসুন বাটা

৪. ২টো কাঁচা লঙ্কা

৫. ১ চা চামচ হলুদ গুঁড়ো

৬. ১/২ চা চামচ ধনে জিরে গুঁড়া

৭. স্বাদ অনুযায়ী নুন

৮. ১চিমটি চিনি

৯. ১ চা চামচ গোটা জিরে ফোঁড়নের জন্য

১০. ৪ টেবিল চামচ সাদা তেল

১১. ১ চা চামচ টমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

১. প্রথমে ডিম সেদ্ধ করে সামান্য গা গুলো চিরে দিয়ে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে।

২ . এরপর ওই কড়াইতে আরো একটু তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে পিয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে।

৩. এবার পিয়াঁজ ভাজা হলে তাতে আদা রসুন বাটা দিয়ে কষতে হবে।

৪. তারপর একে একে সব মসলা দিয়ে ভাজা ডিম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
৫. এবার কষা মসলা থেকে তেল ছেড়ে আসলে খুব সামান্য জল দিয়ে ফুটিয়ে একদম মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com