সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নৌকাডুবিতে উদ্ধার দুই বন্ধুর লাশ

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মধ্যে শনিবার সকালে একজনের এবং বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে এখনো একজন নিখোঁজ রয়েছে। তিনজনই এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে বলে জানা গেছে।মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন। নিখোঁজ রয়েছে কালিয়াকৈরের সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান।নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার সকালে সাভার থেকে একদল ডুবুরি ওই বিলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল সকাল সাড়ে ৮টার দিকে রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে শিমুলের লাশ উদ্ধার করা হয়েছে। পরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।মারা যাওয়া রফিকুলের চাচা ফারুক হোসেন বলেন, ‘আমার ভাতিজা খালার বাড়িতে বেড়াতে এসেছিল। পরে আমরা খবর পাই সে বিলের পানিতে ডুবে মারা গেছে। ওর শোকে আমার ভাই-ভাবিসহ পরিবারের সবাই পাগল হয়ে যাচ্ছে।’স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন জানান, এখন পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাকে উদ্ধারে কাজ চলমান রয়েছে।কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে। আরেকজনের সন্ধানে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, ধামরাই উপজেলার শিমুলিয়া থেকে গতকাল শুক্রবার সকালে রফিকুল তার খালার বাড়ি কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় বেড়াতে আসে। পরে বিকেলে সে ও তার খালাতো ভাই শিমুল, মেহেদী, সাকিব হোসেন ও আরাফাত হোসেন পাঁচ বন্ধু মিলে উপজেলার ঐতিহ্যবাহী মকস বিলে নিজেদের একটি ছোট নৌকা নিয়ে বেড়াতে বের হয়। একপর্যায়ে প্রচণ্ড বাতাসে নৌকা ডুবে যায়। দুই বন্ধুকে এলাকাবাসী উদ্ধার করতে পারলেও তিনজন তলিয়ে যায়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com