সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ক ঐতিহাসিক প্রস্তাব গৃহীত

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের বার্ষিক প্রস্তাব ‘ফলোআপ টু দ্য ডিক্লারেশন অ্যান্ড প্রগ্রাম অব অ্যাকশন অন আ কালচার অব পিস’ শীর্ষক শান্তির সংস্কৃতি সংক্রান্ত প্রস্তাব বিপুলসংখ্যক সদস্য রাষ্ট্রের আন্ত আঞ্চলিক সমর্থনে গৃহীত হয়েছে।শনিবার (২৬ জুলাই) এই বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূলত ১৯৯৯ সালে বাংলাদেশের উদ্যোগে গৃহীত প্রস্তাবটি বৈচিত্র্য বা বিভিন্নতা, সহনশীলতা, সংহতি এবং অহিংসার প্রতি শ্রদ্ধার মতো মূল্যবোধগুলোকে ব্যাপকভাবে উৎসাহিত করে। প্রস্তাবটি শিক্ষা, সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রচারে দেশগুলোকে একটি কাঠামোও প্রদান করে।এর আগে গত বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি প্রস্তাবটি উপস্থাপন করেন এবং বিশেষ করে ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ ও জাতিগুলোর মাঝে সহমর্মিতার অভাবের প্রেক্ষাপটে, প্রতিদিনের জীবনে শান্তির সংস্কৃতি লালনের গুরুত্বের ওপর জোর দেন। পুরো অঞ্চল থেকে ৯৬টি সদস্য রাষ্ট্র প্রস্তাবটির সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com