সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সব আদালতে এক মিনিট নীরবতা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতদের স্মরণে ও শ্রদ্ধায় গতকাল মঙ্গলবার দেশের সব আদালতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। এ ছাড়া আগামী তিন দিন জেলা ও দায়রা জজ আদালতসহ দেশের সব অধস্তন আদালতে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞার এক চিঠিতে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার এই নির্দেশনা এসেছে। পাশাপাশি অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোকে গতকাল জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশও দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানান মুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।সব আদালতে নীরবতা পালন : গতকাল সকালে মাইলস্টোনে হতাহতদের স্মরণে ও শ্রদ্ধায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর আপিল বিভাগ দিনের বিচারকাজ শুরুর আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সে সময় সর্বোচ্চ আদালতের এজলাশ কক্ষে থাকা আইনজীবীরাও দাঁড়িয়ে নীরবতা পালন করেন। পরে হাইকোর্টের পাশাপাশি দেশের সব অধস্তন আদালতও বিচারকাজ শুরু করার আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।আধাবেলা বন্ধ ছিল হাইকোর্টের বিচারকাজ, বসেনি চেম্বার আদালত : মাইলস্টোনে মর্মান্তিক হতাহতের ঘটনায় দেশের উচ্চ আদালত মঙ্গলবার দিনের আধাবেলার বিচারকাজ বন্ধ রাখে। দুপুর ২টার পর হাইকোর্টে আর বিচারকাজ চলেনি। তবে আপিল বিভাগে পূর্ণ বিচারকাজ চললেও এদিন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারকাজ সম্পূর্ণ বন্ধ ছিল বলে কালের কণ্ঠকে জানান গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com