সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আশাশুনিতে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে ঝুঁকিপূর্ণ যাতায়াত

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার দরগাহপুর-বাঁকাবাজার ব্রিজের দুই প্রান্তের অবস্থা খুবই করুণ ও ভয়াবহ হয়ে পড়েছে। সংযোগ সড়ক ভেঙে গভীর খাদের সৃষ্টি হওয়ায় ব্রিজ পারাপারকারীরা ঝুঁকি নিয়ে যাতয়াত করছে। দরগাহপুর ও বাঁকা বাজার সংযোগকারী ব্রিজটির দু’পাশে ভাঙনের কারণে যানবাহন ও পথচারী ব্রিজ পারাপারে হুমকিতে রয়েছে। এখানে প্রতিনিয়ত ঘটছে ছোটখাট দুর্ঘটনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছে যে যেকোন সময় দু’পারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
ভাঙন সৃষ্টির প্রায় ২ মাস পর যশোর পানি উন্নয়ন বোর্ডের তত্ত¡াবধানে ব্রিজের দুই পাড়ে জিও ব্যাগ ফেলে যেনতেনভাবে কাজ করা হয়েছিল। এলাকার মানুষ ভালভাবে কাজ করার দাবি জানালেও কর্ণপাত করা হয়নি। সরকারি অর্থ ব্যয়ে অপরিকল্পিত ও দায়সারাভাবে দুই পাড় রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ভাঙন রক্ষা করা যায়নি। ফলে ব্রিজটি নিয়ে এলাকার মানুষ চরম সংশয়ে রয়েছে। তারা চিন্তিত হয়ে পড়েছে এই ভেবে যে, হয়তো দ্রæতই তারা ব্রিজের যোগাযোগ থেকে বঞ্চিত হতে চলেছে।
এলাকাবাসীর দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থান পরিদর্শন করে জনস্বার্থে, বিশেষ করে দুই জেলা খুলনা ও সাতক্ষীরাগামী মানুষের ভোগান্তি লাঘব করতে এই ব্যস্ততম সড়কের উভয় পাড় সংস্কার ও ব্রিজটির পুনঃ নির্মাণে পদক্ষেপ গ্রহন করা হোক।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com