সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মহেশখালীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ’ত্যু!

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

মহেশখালী উপজেলার কালারমারছড়ার ইউনিয়নের অফিস পাড়া এলাকায় পুকুরের পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে নিখোঁজ হলে পরে দুপুর ২ টার দিকে তাদের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।নিহত দুই শিশু হলো- উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ বেলাল উদ্দিনের পুত্র মোহাম্মদ মিসবাহ (৭), একই এলাকার লোকমান হোসেনের পুত্র সাপুয়াত মোহাম্মদ রাওজাদ (৩)। নিহতরা একে অপরে মামাত ফুফাত ভাই।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অফিস পাড়া বাড়িসংলগ্ন পুকুরপাড়ে খেলতে যায় মিজবাহ ও রাওজাদ। সেখানে কয়েকজন শিশুর সঙ্গে খেলার একপর্যায়ে তিনজনই পানিতে পড়ে যায়। তবে একজন অক্ষত অবস্থায় উঠে গেলে ২ জন পানিতে ডুবে গিয়ে মৃত্যুবরণ করেছে। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ মোজাম্মেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com