সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শোক

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিস্তিনসহ বিভিন্ন দেশ শোক ও সমবেদনা জানিয়েছে। গতকাল মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের এক বার্তায় এ শোক জানায়।
বার্তায় উল্লেখ করা হয়েছে, উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা।
যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট এক শোকবার্তায় বলেন, ঢাকায় একটি স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমি গভীরভাবে শোকাহত, যার ফলে অনেক শিশু আহত হয়েছে। আমার সমবেদনা সকলের প্রতি, বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য এবং আহতদের জন্য।
এছাড়াও বিমান দুর্ঘটনার ঘটনায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, মিশর, ফিলিস্তিন, চীন, ভারত, সুইজারল্যান্ড, কানাডা ও জাপানসহ বিভিন্ন দেশ শোক ও সমবেদনা জানিয়েছে।
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করে রাজধানী ঢাকার একটি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। এক বিবৃতিতে, পররাষ্ট্র মন্ত্রণালয় (এমওএফএ) নিহতদের পরিবার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে, পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।


বিভাগ : জাতীয়

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com