সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মাইলস্টোনের শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ ৬ দফা দাবির

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে বিক্ষোভ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।কালে প্রতিষ্ঠানটির সামনে গোলচত্বরে জড়ো হন শত শত শিক্ষার্থী। মুহূর্তেই স্লোগান ও প্রতিবাদে মুখর হয়ে ওঠে এলাকাটি। হাতে ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’— এমন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা রাস্তায় বসে অবস্থান নেন।পুলিশ কয়েকবার সরিয়ে দেওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যান।আন্দোলনকারীদের ভাষ্য, “আমরা সহিংসতায় জড়াতে চাই না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হচ্ছি। দুর্ঘটনার পরও কেউ দায় স্বীকার করছে না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ন্যায়ের দাবি নিয়ে দাঁড়িয়েছি।”শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—

১. নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ
২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
৩. শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. ক্ষতিপূরণ প্রদান
৫. ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল
৬. প্রশিক্ষণ কার্যক্রমে কাঠামোগত সংস্কার

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com