শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পদ্মার শাখানদীতে ডুবে দুই শিশু এবং বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ও সকালে ঘটনাগুলো ঘটে। পানিতে ডুবে উজিরপুর ইউনিয়নের মৃত ওমর আলীর ছেলে আনিম আলী (১৩) এবং একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (১১) মারা যায়। অন্যদিকে বজ্রপাতে মনাকষা ইউনিয়নের রাজু সিংহর ছেলে রহিত সিংহ (৭) মারা যায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে একই গ্রামের তিন শিশু বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গ্রামের অদূরে পদ্মার শাখানদীতে গোসল করতে নামে। তাদের একজন ফিরলেও অন্য দুজন নিখোঁজ ছিল। পরে দুপুর ১টার পর নদী থেকে আনিম ও মিমের মরদেহ উদ্ধার করা হয়। মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদৎ হোসেন খুররম বিষয়টি নিশ্চিত করেছেন।