বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি ঝালকাঠির ভাসমান হাট ও পেয়ারাবাগান পরিদর্শন করেছেন। গতকাল রবিবার সকালে তিনি ভিমরুলী ও আটঘর কুড়িয়ানা এলাকায় ভাসমান হাট ও পেয়ারাবাগান দেখে অভিভূত।পরিদর্শন শেষে রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় পেয়ারা উৎপাদন হয় না। তাই এ হাট থেকে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে।বিষয়টি আলজেরিয়ার সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তিনি আরো বলেন, ভিমরুলী ও আটঘর কুড়িয়ানা একটি সম্ভাবনাময় কৃষি অঞ্চল। এটি বাংলাদেশের এক অনন্য সংস্কৃতি ও অর্থনৈতিক কার্যক্রমের উদাহরণ।