সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তি ছাড়া অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। গতকাল রবিবার প্রতিষ্ঠানটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

এ বিষয়ে শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম বলেন, ‘চিকিৎসকের সংকট থাকায় জরুরিভাবে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে প্রক্রিয়াটি নিয়ম অনুযায়ী হয়নি।তাই নিয়োগ বাতিল করা হয়েছে।’এর আগে বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ ছিল, হাসপাতালের অনারারি চিকিৎসকদের একটি অংশকে নিয়োগ দেওয়া হয় কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই। তাঁদের বেশির ভাগই কোনো প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় অংশ নেননি। লিখিত বা মৌখিক পরীক্ষার ব্যবস্থা না থাকায় যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।এ নিয়ে অভিযোগ পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিয়োগ প্রক্রিয়া তদন্তের নির্দেশ দেন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শিশু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com