সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হাসিনা কলঙ্কিত , তাকে ক্ষমা করা যাবে না মির্জা ফকরুল

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও জুলাই-আগস্টের আন্দোলনে নিহত-আহত পরিবারকে পুনর্বাসিত করতে না পারলে জাতি ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হাসিনা মানবজাতির কলঙ্ক। তাঁকে কোনো দিন ক্ষমা করা যাবে না। হাসিনা মায়েদের একটা কলঙ্ক।আমাদের প্রথম কাজ হবে, এঁদের বিচার করা।’জুলাই গণ-অভ্যুত্থানে গুলি করে মানুষ হত্যার ঘটনা উল্লেখ করে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে ‘গণ-অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা; সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এই অনুষ্ঠান হয়। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণের এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার।মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে এঁদের বিচার করা। দ্বিতীয় কাজ হলো, পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। যাঁরা আহত হয়ে আছেন, চোখ হারিয়েছেন তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না।শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হবে বলে জানিয়ে ফখরুল বলেন, এরই মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের মাধ্যমে কাজটি করছেন।জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতভিন্নতায় হতাশ হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘রাজনীতিটা অত সহজ পথ নয়, গোলাপের পাপড়ি ছড়ানো থাকে না। এখানেও সমস্যা থাকবে, সেটাই রাজনীতি। কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com