সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ফজলুল কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

নানা কর্মসূচির মধ্যদিয়ে জননেতা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৫২তম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তার বাসভবন নগরীর গুডস হিল প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরীর পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ জননেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বক্তব্য রাখেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রসূল (সা.) আল্লামা আনোয়ার হোসেন তাহের যাবেরী আল মাদানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার, মিসকিন শাহ জামে মসজিদ খতিব আল্লামা মাওলানা মোহাম্মদ মুছা, উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, অধ্যাপক মহসিন চৌধুরী, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইউছুপ চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায় নুরুল হুদা ও ফিরোজ আহমদ, বিএনপি নেতা জসীম উদ্দীন এম এ হাকিম হাবিবুল্লাহ, মাস্টার দিদারুল আলম, শেখ নাজিম মো. আলাউদ্দিন, জানে আলম তালুকদার, তসলিম উদ্দিন, লিটন মাজন ছোটন, নিজামুদ্দিন প্রমুখ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com