সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জাতীয়তাবাদী লেখক ফোরামের মানববন্ধন ও কবিতা পাঠ

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও কবিতা পাঠ অনুষ্ঠান করেছে জাতীয়তাবাদী লেখক ফোরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রতিবাদী গান ও কবিতায় সাড়া তোলেন সংগঠনের কবি ও সাহিত্যিকরা।

ফোরামের সভাপতি কবি শাহীন রেজা বলেন, শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা কোনো ষড়যন্ত্র বা রক্তচক্ষুকে ভয় করে না।এ দেশে জাতীয়তাবাদী শক্তিকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই। না কোনো ফ্যাসিস্ট, না কোনো বিদেশি শক্তি। শহীদ জিয়ার আদর্শের শক্তিকে দাবিয়ে রাখার চেষ্টা এ দেশে কোনো দিনই  সফল  হবে না।সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কবি সৈয়দ রনোর পরিচালনায় এতে আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড. শহীদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ফরিদ ভূইয়া, কবি আবীর বাঙালি, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক কবি শান্তা মারিয়া প্রমুখ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com