সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এয়ার পিউরিফায়ারে আমদানি শুল্ক কমাল এনবিআর

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে
air-purifier
air-purifier

দেশে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এয়ার পিউরিফায়ারের মতো কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করতে এয়ার পিউরিফায়ারের আমদানিতে বিদ্যমান শুল্ক-কর হ্রাস ও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, বর্তমানে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম রয়েছে। বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এয়ার পিউরিফায়ারের আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক (সিডি) ২৫% থেকে কমিয়ে ১০% নির্ধারণ এবং ৩% রেগুলেটরি শুল্ক (আরডি) ও ৫% আগাম কর (এটি) দেওয়া থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হলো।

এই অব্যাহতি দেওয়ার ফলে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান মোট করভার ৫৮.৬০% হতে কমে সাড়ে ৩১%-এ নেমে এসেছে। প্রজ্ঞাপনের ফলে প্রতিটি এয়ার পিউরিফায়ারের আমদানি খরচ প্রকারভেদে ১,৫০০ টাকা হতে ৭ হাজার টাকা পর্যন্ত কমবে।

আমদানি ব্যয় কমার কারণে এয়ার পিউরিফায়ার জনগণের কাছে কমদামে সহজলভ্য হবে। এয়ার পিউরিফায়ারের বহুল ব্যবহার জনস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে কিছুটা হলেও সহায়ক হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com